সংবাদদাতা,অন্ডাল :
শনিবার উখরায় প্রার্থী কে সাথে নিয়ে ভোট প্রচার বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ । প্রচার শুরুর আগে তিনি সন্ন্যাসীকালী তলায় পুজো দেন ।
১২-ই এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে হবে উপনির্বাচন । চলছে শেষ মুহূর্তের প্রচার । নিজ নিজ দলীয় প্রার্থীদের সমর্থনে শেষ মুহূর্তের প্রচারে সামিল হচ্ছেন দলের হেভিওয়েট নেতা ও সেলিব্রিটিরা । শনিবার উখরায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এর সমর্থনে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ । সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম এর বিধায়ক লক্ষণ ঘড়ুই ও দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ অন্যরা । এদিন প্রচার শুরুর আগে মিত্রা পাল ও দীলিপবাবু উখরা পুরাতন সন্ন্যাসীকালী তলায় পুজো দেন ।
পুজো শেষে সেখান থেকেই শুরু হয় রোড শো । পুরাতন হাটতলা, স্কুল মোড় হয়ে বাজপাই মোড়ে শেষ হয় রোড শো রোড শো । দিলীপ বাবু বললেন তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে । প্রচারে বাধা দিচ্ছে । ভয় দেখাচ্ছে ভোটারদের । আমরা এর বিরুদ্ধে লড়ছি । ভোটারদের কাছে যাচ্ছি । ফলাফল সম্পর্কে তিনি বলেন ভোট গণনার পরেই উত্তর পাবেন এর । মধ্যপ্রদেশে সাংবাদিক নিগ্রহ প্রসঙ্গে তিনি বলেন আমরা সাংবাদিকদের উপর এই ঘটনার সমর্থন করি না । পশ্চিমবাংলাতে ও সাংবাদিকদের উপর আক্রমণ হয় ক্যামেরা ভাঙ্গা হয় । তারাই আবার মধ্যপ্রদেশের ঘটনায় দুঃখ প্রকাশ করে । মূল্য বৃদ্ধি প্রসঙ্গে দীলিপবাবু বলেন দেশে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে-ই আছে ।
শ্রীলংকা, পাকিস্থানে জিনিসপত্রের দাম অনেক বেশি । এদিন উখরায় ভোট প্রচারের পাশাপাশি দীলিপবাবু দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েত এলাকাতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন ।


