আল হেরাতে ইফতার মজলিস ও আলোচনা সভা




কাটিয়াহাট আল হেরা মিশন ও  আল হেরা আল জামিয়াতুল ইসলামিয়া মদ্রাসার উদ্যোগে মসজিদে আল হেরাতে, দোয়া এ ইফতার মজলিস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 



উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্পাদক জনাব হাজি আকবর আলি সরদার, চেয়ারম্যান মাসউদুর রহমান, সহসম্পাদক মোঃ মোস্তাকিম মন্ডল, ট্রাস্টি বোর্ডের সদস্য হাফেজ তরিকুল ইসলাম, অতিথি মাওলানা সাইদ আমিন, মাওলানা আশরাফ আলী, কওসার আলি, পুলিশ কনস্টেবল আব্দুর রউফ।


 মাদ্রাসার ছাত্র মোরসালিন  ও তানবির আহমেদ এর কেরাত পাঠ ও হামদ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সম্পাদক সাহেবের দোয়ার মাধ্যমে ইফতার শুরু হয়। তিনি বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। 



সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের ডাইরেক্টর ও সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...