শ্যামপুর থানা নাগরিক ফোরামের উদ্যোগে ধর্ষণ কোন সমাজ বিরোধী কার্যকলাপ ও অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ সভা হয় সভায় শিক্ষাবিদ কবি-সাহিত্যিকরা উপস্থিত হন পেন্সিল পত্রিকার সম্পাদক কবি কপাট, বিশিষ্ট কবি ঘনশ্যাম কল্পতরু বিশিষ্ট কবি ও পরিবেশ কর্মী বৈশাখী দাস কবি মুক্তি প্রসন্ন পাখিরা কবি মিতা দলপতি কবি কাশীনাথ মন্ডল শিক্ষাবিদ অশোক দত্ত কবি প্রদীপ চক্রবর্তী, শ্যামপুর সংস্কৃতি পত্রিকার সম্পাদক অসিত বরণ সাউ ।
প্রবন্ধকার উত্তম রায় চৌধুরী সহ একাধিক কবি সাহিত্যিকগণ আলোচনায় অংশ নেন কবি বৈশাখী দাস বলেন মহিলাদের লজ্জা বর্তমান উন্নত সমাজ বিবাহ অনুষ্ঠানে মেয়েদের দান করা হয় একটি ছেলের কাছে বলা হয় সম্প্রদান করা হলো এবং জাভাতে সম্প্রদান করা হলো তার মাঙ্গলিক কামনায় মেয়েদেরকে সিঁদুর নিতে হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি না মহিলাদের মঙ্গলকামনায় পুরুষরা কি গ্রহন করছেন আজকে আমাদের সমাজে শিশু কন্যা থেকে নাবালিকা সহ প্রাপ্তবয়স্ক মহিলাদের ধর্ষণ ও নির্যাতনের শিকার হতে হচ্ছে গোটা সমাজ সহ মহিলাদের আরও সচেতন হতে হবে কবি কৃষ্ণা রায় চৌধুরী বলেন দুনিয়া সর্বশক্তিমান কলম হলেও আমরা মনে মনে যা ভাবি লিখতে গিয়ে সেই কথা থমকে যায় কারণ ভয়-ভীতি ও আক্রোশের ভয় থাকে কবি মিতা দলপতি বলেন অ্যান্ড্রয়েডের যুগে আমাদের জীবনযাত্রা অ্যান্ড্রয়েড ময় হয়ে গেছে আমরা আমাদের নিজস্ব চিন্তা চেতনা হারিয়ে ফেলেছি ।
শিক্ষাবিদ অশোক দত্ত বলেন সামাজিক মূল্যবোধ ও চেতনা নিয়ে আমাদের আরো অনেক সভা করতে হবে সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী বলেন আমরা আগামী দিনে আরো সমাজ সচেতনা মূলক সভা আরো করবো আগুনের শিখা যখন আমরা দেখতে পাই তার অনেক আগে আগুন লাগে আজকের সভা ছোট হলেও আগামী দিনের সুস্থ সুন্দর সমাজ গঠনে মূল্যবান ভূমিকা নেবে সভাপতি অসিত বরণ মূল্যবান বক্তব্য লেখনিতে প্রকাশ করার কথা বলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দৃঢ় প্রত্যয় নিয়ে চলার জন্য অঙ্গীকার করার কথা বলেন


