রোজার মাসে শীতল পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

জামালপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত জান কুলি গ্রামের মসজিদের কাছে একটি শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন হলো। উদ্বোধন করেন  জামালপুরের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক কুমার মাঝি ও জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন, জামালপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান বলি নন্দী, উপপ্রধান শাহাবউদ্দিন মন্ডল। জানা যায় ৩০,০০০০ টাকা ব্যয়ে  শীতল জল প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। মেহেমুদ খান বলেন, রোজার সময় ঠাণ্ডা জলের বিশেষ করে যখন রোজা ভাঙ্গা হয় তখন ঠান্ডা জল খুবই প্রয়োজন হয় শরবত করে খেতে। 



এতে করে এই গ্রামের মানুষদের এই ঠান্ডা জল প্রকল্প টা যথেষ্ট্ কাজে দেবে। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, মা মাটি মানুষের সরকার সবসময় মানুষের পাশে থাকে এবং  তিনি জামালপুর ১ নম্বর পঞ্চায়েত- কে ধন্যবাদ জানান পৌরসভার স্টাইলে আজকে প্রত্যন্ত গ্রামে গ্রামে ঠান্ডা জলের প্রকল্প পৌঁছে দেওয়া হয়েছে এর জন্য। শাহাবউদ্দিন মন্ডল বলেন যে এটিকে যেন সাধারণ মানুষ সরকারি সম্পত্তি মনে না করেন আজ থেকে এই ঠান্ডা জলের জায়গাটি তাদের নিজেদের  ভাবেন এবং প্রত্যেকে নিজেদের মনে মনে করে  যেনো রক্ষণাবেক্ষণ করে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...