স্বামীর মারে স্ত্রীর মৃত্যু,আটক স্বামী



সুবল গোপ, উত্তর দিনাজপুর:- 

স্বামীর মারে স্ত্রীর মৃত্যু,আটক স্বামী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার চোপড়া থানার মাঝিয়ালি অঞ্চলের সোল দীঘি গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের  লালু ওরাও এবং তার স্ত্রী কালিস্থা ওরাও বয়স ৩৫ এর মধ্যে গতকাল ঝগড়া বাঁধলে স্বামী তার স্ত্রীকে বেদম পিটায় বলে অভিযোগ।



 তারপর  সে অসুস্থ হয়ে পড়লে সোমবার দুপুর দু টা নাগাদ ওই গৃহবধূ মারা যায়। এরপর খবর পেয়ে মৃত বধূর পরিবারের লোকজন ছুটে যায়। তাদের অভিযোগ এর আগেও বেশ কয়েকবার সামান্য ঝগড়া হলেই স্বামী তার স্ত্রীকে মারধর করত। 



 খবর পেয়ে চোপড়া থানার অধীনস্থ কাঁচাকালী ক্যাম্পের পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান এবং অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। 



জানা গেছে, মৃতা গৃহবধূর তিন সন্তান রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...