মুছে যাক পিরিয়ড সংক্রান্ত কুসংস্কার।
নারীদের সক্রিয়তা ভীষণভাবে দরকার।
একজন নারী একজন মা হয়ে ওঠে,ঈশ্বরের দেওয়া এক বিশেষ দান ঋতুস্রাবের কারনে।
তাই এই ঋতুস্রাবকালীন সময়কে অবহেলা করা মানে ভবিষ্যৎকে বিপদের মুখে ফেলা। ঋতুস্রাব কোনো গোপনীয়তা বা লজ্জার বিষয় নয় বরং এটা নারীদের জীবনের অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়।
আমাদের এই উন্নত সমাজ এখনও এই ঋতুস্রাব নিয়ে অনেক মিথ্যা কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ।
তাই এই কুসংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করতে এবং নারীদের এই বিষয়ে সচেতন করার মহা উদ্দেশ্য ও উদ্দ্যোগ নিয়ে,আজ আমাদের *অপরাজেয়* গ্রূপের পক্ষ থেকে *উলুবেড়িয়ার মহেশপুর* এলাকার কিছু অঞ্চলের মহিলাদের হাতে ঋতুস্রাব চলাকালীন অবস্থায় ব্যবহৃত স্যানিটারি প্যাড তুলে দেওয়া হলো। শুধু তাই নয় এর সাথে সাথে আজ ওই এলাকার মহিলাদের চার্ট পোস্টারের মাধ্যমে সচেতন বার্তা প্রেরণ করা হয়েছে,কিভাবে প্যাড ব্যাবহার করবে,ব্যবহারের পর তা কীভাবে নিষ্কাশন করতে হবে এবং এই সময়গুলোতে কীভাবে শরীরের যত্ন নেওয়া উচিত সমস্ত বিষয়ে সাধ্যমত বোঝানোর চেষ্টা করেছে আমাদের গ্রূপের মহিলা নার্স মেম্বাররা।
এছাড়াও অপরাজেয় পরিবারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই উলুবেড়িয়া মহকুমা হসপিটালের সিস্টার চন্দনা বসুকে,উনি ওনার মূল্যবান সময়ের মধ্য থেকে কিছু সময় আমাদের উপহার স্বরূপ প্রদান করে আজ আমাদের এই কর্মসূচিতে সঙ্গী হয়েছিলেন। সকলের কাছে অনুরোধ এই ঋতুস্রাবের সময়গুলোতে আপনারাও আপনাদের বাড়ির মহিলাদের পাশে থাকুন এই বিষয়ে তাদের সচেতন করুন। সবাই ভালো থাকুন,সুস্থ্য থাকুন।






