বৈশাখীরথ



গৌতম নন্দী,আমতা

রথযাত্রা নিয়ে আমাদের জেলায় আবেগ, উন্মাদনা চোখে পড়ার মতো।


আষাঢ় মাস ছাড়াও কোথাও মাঘী পূর্ণিমা, কোথাও দোলে, কোথাও পঞ্চম দোলে রথযাত্রা উৎসব আমাদের জেলায় পালিত হয়।


আজ হাওড়া জেলার আমতা ১ ব্লকে সরিয়ালা গ্ৰামে বৈশাখী রথযাত্রা পালিত হচ্ছে।এই রথযাত্রা উৎসব সূচনা করেছিলেন এলাকার সন্মানীয় ব্যক্তি হৃদয় অধিকারী মহাশয় ।


এই উৎসব প্রায় শতবর্ষ প্রচীন। এই রথযাত্রার বৈশিষ্ট্য এই রথে জগন্নাথ দেব থাকেন না।থাকেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারাণী।বিকেলে উলুধ্বনি, শঙ্খধ্বনি,বাজনা সহ ভগবান ও রাধারাণী পালকি চড়ে হৃদয় বাবুর বাড়ির মন্দির থেকে আসেন রথে ,তারপর হয় রথের দড়ি টানা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...