অনুষ্ঠিত হচ্ছে বাবা জ্বলেশ্বর এর পুজো





নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান 

মেমারি দু'নম্বর ব্লকের অন্তর্গত শ্রীধরপুর গ্রামে বিগত৩০০ বছর ধরে হয়ে আছে এই পূজা বলে জানা যায়। 
কথিত আছে স্বর্গীয় গিরিশ মুখার্জী পুকুরে স্নান করতে গিয়ে বাবা জলেশ্বর কে পান। 



 বাবা জলেশ্বর তিন ভাই, বড় ভাই বিশ্বেশ্বর মেজোভাই তারকেশ্বর ছোট ভাই জলেশ্বর, সেই থেকে প্রত্যেক বছর বাবা জলেশ্বর নামে পুজো হয়ে আসছে, প্রত্যেক বছর চৈত্র মাসে ২৮(28) তারিখে বাবাকে জল থেকে গাজনের সন্ন্যাসীরা তুলে নিয়ে আসেন এবং শিব পুকুরের ঘাট থেকে মূল মন্দিরের চতুর দোলায় করে নিয়ে আসা হয়, মূল মন্দিরে চারদিন ধরে বাবা জলেশ্বরের পূজা হয়, পূজা শেষে অর্থাৎ নতুন বছরের(১) তারিখ পহেলা বৈশাখে গভীর রাতে তিন জন ব্রাহ্মণ মিলে বাবা জলেশ্বর কে পুনরায় পুকুরে দিয়ে আসেন। বাবা সারা বছর জল থাকে তাই বাবার নাম জলেশ্বর এই নামে পূজিত হন। এই পূজাটি তত্ত্বাবধান করেন শিবনাথ ব্রহ্মচারী ও দেবনাথ মুখার্জি পরিবার। 


পুরোহিত হিসেবে উপস্থিত আছেন প্রশান্ত চ্যাটার্জি, প্রধান সন্ন্যাসী সুরজিৎ সাধুখাঁ, বাবলু মাইতি, কমিটির সদস্য ফাল্গুনী বিশ্বাস, ঝন্টু রায়, সুদীপ্ত মুখার্জি সহ গ্রামবাসী ও ভক্তবৃন্দ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...