দফরপুর বিবেক ইউনিক পরিচালিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বালি ক্রিকেট একাডেমী



_সুজিত নস্কর_

 হাওড়া জেলার ডোমজুড় ব্লকের দফরপুর বিবেক ইউনিক পরিচালিত ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ টি অনুষ্ঠিত হলো বিবেক ইউনিকের নিজস্ব সংঘ ময়দানে। আট দলীয় এই ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় বালি ক্রিকেট একাডেমী ও চুঁচুড়া উডবার্ণ ক্রিকেট একাডেমী। ১২বছর বয়সী  ডিউস বল ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ীর শিরোপা মাথায় তোলে বালি ক্রিকেট একাডেমী। 



খেলার প্রারম্ভে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চুঁচুড়া উডবার্ণ। নির্ধারিত ২৫ ওভারের খেলায়  তারা পুরো ওভার না খেলতে পেরেই অল আউট হয়ে যায়। রান সংগ্রহ করে মাত্র ৬৯। বালি দলের খেলোয়াড় কিষান সিং অনবদ্য বল করে তিন তিনটি উইকেট সংগ্রহ করে চুঁচুড়ার প্রথম সারির ক্রিকেটার প্যাভেলিয়নে ফেরত পাঠান। 



তাতেই চুঁচুড়া খেই হারিয়ে ফেলে মাত্র ১৮ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র  ৬৯ রান সংগ্রহ করে। এই অল্প পুঁজির রান নিয়ে বালির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জেতা সম্ভব ছিল না চুঁচুড়ার পক্ষে। বালি ক্রিকেট একাডেমির দরকার ছিল  ২৫ ওভারে মাত্র ৭০ রান। যা তারা ১৫ ওভার ১বলে মাত্র ২ উইকেট খরচ করে তুলে নেয় এবং প্রথম বছরের চ্যাম্পিয়নের শিরোপা মাথায় তোলে। প্রতিযোগিতার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বালি ক্রিকেট একাডেমির কিষান সিং । প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন উৎসব শুক্লা। এই খেলা উপলক্ষে উপস্হিত ছিলেন দুই রঞ্জি ট্রফি খেলোয়াড় গীতময় বসু ও অর্ণিবান গুপ্তা। এছাড়াও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। 



ডোমজুড় ব্লকে প্রথম ক্রিকেট  একাডেমী চালু হওয়ায়, বিবেক ইউনিক কর্মকর্তাদের  সাধুবাদ জানান  গীতিময় বসু। বিজয়ী বালি দলের প্রশিক্ষক কল্যান ঘোষাল সব রকম সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। মফস্বল থেকে ভালো ক্রিকেটার তুলে আনার যে প্রচেষ্টা বিবেক ইউনিক করছে তার ভূয়সী প্রশংসা করেন আর এক ক্রিকেটার অনির্বাণ গুপ্তা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...