পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা


সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
 শাসকদলের পোস্টার ছেড়া নিয়ে উত্তেজনা ছড়াল নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি স্টাফ কলোনি এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।


স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েক দিন আগে কুমারডিহি স্টাফ কলোনি এলাকায় আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে পোস্টার লাগায় তৃণমূল কর্মীরা । শুক্রবার সকালে সেই পোস্টার গুলি ছিড়ে ফেলার ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়ায় উত্তেজনা । ঘটনাস্থলে ভিড় জমান শাসক দলের নেতাকর্মীরা ।



 খবর পেয়ে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও । তবে কে বা কারা পোস্টার গুলি ছিড়েছে তা পরিষ্কার নয় । বিরোধীদের কাজ বলে অভিযোগ তৃণমূলের । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...