কাজে পুনর্বহালের দাবিতে খনি-তে বিক্ষোভ



সংবাদদাতা, অন্ডাল : 
ইসিএলের কোল সাইডিং সহ সংস্থার বিভিন্ন সম্পত্তি এতদিন রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত বেসরকারি সংস্থার নিয়োগ করা রক্ষীরা । ৩১ শে মার্চ দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় । সেটি পুনর্নবীকরণ না হওয়ায় কাজ হারায় ৮১৪ জন নিরাপত্তারক্ষী । শুক্রবার অন্যান্য দিনের মত কাজে যোগ দিতে এসে নিরাপত্তারক্ষীরা কাজ হারানোর বিষয়টি জানতে পারেন । এতে হতাশা ও ক্ষোভ ছড়ায় তাদের মধ্যে । সূত্র মারফত জানা গেছে এতদিন ইসিএলে একটি বেসরকারি সংস্থা নিরাপত্তার দায়িত্বে ছিল । সেই সংস্থা হয়ে ইসিএলের বিভিন্ন এরিয়ায়  কাজ করতেন নিরাপত্তারক্ষী-রা ।



 কাজে পুনর্বহালের দাবিতে এদিন ইসিএলের বিভিন্ন কোলিয়ারি ও এরিয়া অফিসে ধরনা, বিক্ষোভ কর্মসূচি করে তারা । সংস্থার কাজোরা, পাণ্ডবেশ্বর কেন্দা, ঝাঝড়া সহ বিভিন্ন এরিয়া ও খনিতে বিক্ষোভ হয় । ফলে ব্যাহত হয় সংস্থার কয়লা উত্তোলন ও কয়লা পরিবহন । কাজে পুনর্নিয়োগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান কাজ হারানো নিরাপত্তারক্ষীরা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...