সংবাদদাতা, অন্ডাল :
নতুন সেলিব্রেশন হল এর উদ্বোধন হল বৃহস্পতিবার উখরা মাদারগঞ্জ রোড এর একটি রেস্টুরেন্টে । ফিতে কেটে উদ্বোধন করলেন জেলা পরিষদের (পশ্চিমবর্ধমান )কর্মধ্যক্ষ অনুভা চক্রবর্তী । উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি সন্দীপ দে সহ অন্যরা ।
রেস্টুরেন্টের কর্ণধার শরন সাইগল জানান শীত তাপ নিয়ন্ত্রিত সেলিব্রেশন হলটি স্বল্পমূল্যে জন্মদিন সহ অন্যান্য অনুষ্ঠানে যে কেউ ভাড়া নিতে পারবে । অনুভা চক্রবর্তী বলেন উখড়া প্রতিনিয়ত উন্নত হচ্ছে । এলাকায় এরকম একটা অত্যাধুনিক সেলিব্রেশন হলের প্রয়োজন ছিল ।

