শুরু হল মাধ্যমিক, এযেন এক উৎসব



অতসী দাস, শ্যামপুর: 

           শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। করোনার ভয়কে উপেক্ষাকরে, সরকারি বিধি মেনেই প্রায় দুবছর পর অফলাইন পরীক্ষা শুরু হল। মহা উৎসাহে পরীক্ষার্থীরা সঠিক সময়ের অনেক আগেই উপস্থিত হচ্ছেন পরীক্ষাকেন্দ্রে।
আশ্চর্যের হলেও গতবছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে পঞ্চাশ হাজার। গতবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ১০লাখ ৭৯ হাজার ৬৯৯ জন।এবার সেই সংখ্যা ছাড়িয়ে হল,১১ লাখ ২৮হাজার ৯৮৪।  করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই শ্যামপুর থানা সহ সারা পশ্চিমবঙ্গে বাড়ানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। 



এমনই এক নতুন পরীক্ষাকেন্দ্র চাঁদপুর উপেন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ দে জানালেন,  সমস্ত স্কুল বিল্ডিং স্যানিটাইজেশন করা হয়েছে। দুরত্ব বিধি মেনেই পরীক্ষা চলবে।রয়েছে পর্যাপ্ত পানীয় ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষার জন্য থাকছেন স্বাস্থকর্মীরা। পরীক্ষার্থীদের মন ভাল রাখার জন্য স্কুলের দেওয়াল জুড়ে মনিষীদের ছবি ও আলপনায় ভরিয়ে তোলা হয়েছে। আমাদের ভাবনা, কোন চাপ না নিয়ে উৎসবের আমেজে পরীক্ষা দিন


 পরীক্ষার্থীরা। পড়ুয়াদের মুখ চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ, পরীক্ষার সময়টাতে মাইক বাজিয়ে যে সমস্ত আনন্দানুষ্ঠান চলছে সেগুলি অবিলম্বে বন্ধ করা   জরুরী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...