উলুবেড়িয়া পুরসভায় পুরবোর্ড গঠন



পৌরবোর্ড গঠিত হলো উলুবেড়িয়া পৌরসভায়, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন অভয় কুমার দাস,ভাইস চেয়ারম্যান হলেন সেখ ইনামুর রহমান, আজ বৃহস্পতিবার উলুবেড়িয়া পৌরসভার পৌরবোর্ড গঠনে উপস্থিত ছিলেন রাজ‍্যের মন্ত্রী পুলক রায়,



সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক অরুনাভ সেন,বিধায়ক প্রিয়া পাল,বিধায়ক গুলশান মল্লিক, বিধায়ক বিদেশ রঞ্জন বসু,বিধায়ক সুকান্ত পাল প্রমুখ। 



উল্লেখ্য উলুবেড়িয়া পৌরসভার 32টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস 28টি এবং কংগ্রেস, বিজেপি,সিপিএম, ও নির্দল 1টি করে সিটে জয়লাভ করেন, আজ 30 জন নবনির্বাচিত কাউন্সিলর শপথ গ্ৰহন করেন। উলুবেড়িয়া মহকুমা শাসকের কাছে আজ নির্বাচিত  32জন কাউন্সিলরের মধ্যে 30জন নবনির্বাচিত কাউন্সিলর শপথবাক্য পাঠ করেন।



 নির্বাচিত কাউন্সিলদের শপথ বাক‍্য পাঠ করান উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...