____সুজিত নস্কর____
লিগ কাম না আউট পদ্ধতি অবলম্বনে ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হলো ডোমজুড় থানা স্পোটস্ এ্যসোসিয়েশন আয়োজিত ডোমজুড় থানা লিগ। ডোমজুড় থানার অন্তর্গত মোট ১৮টি ক্লাব অংশগ্রহণ করছে এই লিগ কাম না আউট ফুটবল প্রতিযোগিতায়।
যার প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল মাকড়দহ ইউনিয়ন ও ডোমজুড় যুগান্তর। ম্যাচ টিতে মাকড়দহ ইউনিয়ন ৫-০গোলে পরাজিত করে ডোমজূড় যুগান্তর কে। মাকড়দহের হয়ে দুটি করে গোল করেন দীপ সাউ ও বিকাশ সর্দার। প্রথম অর্ধেই ৪গোলে এগিয়ে যায় মাকড়দহ।
দ্বিতীয়ার্ধে মাকড়দহ ইউনিয়নের ১০নম্বর জার্সিধারি খেলোয়াড় রাহুল জয়সোয়াল সরাসরি কর্ণার থেকে একটি অনবদ্য গোল করে ব্যবধান বাড়িয়ে ৫-০করে দেন। যুগান্তর একটি পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।


