এসইউসিআই (কমিউনিস্ট) দলের বাগনান লোকাল কমিটি উদ্যোগে- ২৮-২৯শে মার্চ দুদিনের ধর্মঘটে সামিল সংগ্রামী জনতাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বাগনান বাসস্ট্যান্ড ও বাগনান স্টেশন এর কাছে পথসভা হয়।
এছাড়াও ১ লা এপ্রিল থেকে ৮০০টি জীবনদায়ী ওষুধের দামবৃদ্ধির কেন্দ্রীয় কালা সার্কুলার পুড়িয়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হয়।
এই কালার সার্কুলারে অগ্নিসংযোগ করেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রবীণ সংগঠক অরূপ রতন সাহা ।
দুটি পথসভায় বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মিনতি সরকার ও এই জেলা কমিটির সদস্য সরোজ মাইতি।



