গৌতম নন্দী,জগৎবল্লভপুর:
জগৎবল্লভপুর ব্লকের ঝিংরা গ্ৰামে জগন্নাথ দেবের পঞ্চম দোলের শেষ দিনে বসন্ত উৎসব ও ভোগবিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ। প্রথা অনুযায়ী আজকের দিনে প্রভু নগর পরিদর্শনে বের হন।এর পর যান গ্রামের দেবী বড়োমার কাছে।বড়োমার মন্দিরে প্রভুর প্রথম পূজা সম্পন্ন হয়।
সকাল দশটা নাগদ শুরু হয় বসন্ত উৎসব।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর ব্লকের বি এম ও এইচ ডাক্তার সাগর বসাক , প্রাক্তন বি এম ও এইচ ডাক্তার প্রদীপ দাস, ছিলেন প্রবাদ প্রতিম হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক, ডাক্তার নীলমণি বর্মন,ডাক্তার বিশ্বজিৎ প্রধান মহাশয়। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বিশষ্ট কবি প্রদীপ চক্রবর্তী ,সঙ্গীত পরিবেশন করেন শ্রাবনী মাইতি, পাপড়ি প্রধান, নিত্যানন্দ মান ও সম্প্রদায়, রাকেশ মন্ডল ও রেস্ট লেস' বাংলা গানের ব্যাণ্ড। অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন পরম শ্রদ্ধেয় বাবা ঠাকুর শ্রী শ্রী জগদানন্দ গিরি মহারাজ। গ্ৰামের মানুষ আজ জগন্নাথ দেবের মহাপ্রসাদ মহানন্দে গ্ৰহণ করেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন "নান্দনিক"এর শিল্পীরা।


