ভাগিরথী নদীর পাড়ে প্রায় ৪০ মিটার পাকা রাস্তাধসে নেমে গেলো ।
সোমবার সকাল ১০ টার সময় শ্যামপুর ১নং ব্লকের ৫৮গেটের অদুরে বাসুদেবপুরে নদীর বাঁধের উপর তৈরী পাকা ধসে সম্পূর্ণভাবে নদীতে নেমে যায়।


এর ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ঘটনাস্থলে আসেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ,সেচ দপ্তরের মহকুমা শাসক চন্দ্রশেখর রাপতান ,শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী প্রমুখ,


মন্ত্রী পুলক রায় বলেন ভাগীরথী নদীতে অবিলম্বে ড্রেজিং করা দরকার, নদীর এক সাইট থেকে জাহাজ চলাচলের ফলে নদীর পাড়ে জলের ঢেউয়ের ফলে নদীবাঁধ দূর্বল হয়ে পড়েছে।
