সংবাদদাতা, অন্ডাল :
মঙ্গলবার উখড়া বাজপাই মোড়ে একটি ওষুধের দোকানে চুরির ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার উখড়া বাজপাই মোড়ে একটি ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটে । ভাঙ্গা ছিল দোকানের ভেন্টিলেটর ।
সেখান দিয়েই চোরেরা দোকানের ভিতরে ঢুকে বলে অনুমান । দোকান মালিক বীরেন্দ্র কুমার বণওয়াল জানান এদিন দোকানের কর্মচারী রাজু পুরকায়স্থ কাছ থেকে চুরির ঘটনা শুনে দোকানে আসি । ক্যাশ বাক্সে রাখা বেশ কয়েক হাজার টাকা দুষ্কৃতীরা হাতিয়ে নিয়ে গেছে বলে দাবি করেন বীরেন্দর বাবু । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান উখড়া পুলিশ আউটপোস্ট এক আধিকারিক ।


