চুরি যাওয়া মোবাইল ফেরত




সংবাদদাতা, অন্ডাল :
  অন্ডাল জিআরপি পুলিশ সাম্প্রতিক কালে চুরি যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করেছে । মঙ্গলবার সেগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো । জিআরপি সূত্রে জানা গেছে 2021 সালে বিভিন্ন সময় অন্ডাল রেলস্টেশন চত্বর থেকে বেশ কিছু মোবাইল চুরির ঘটনা ঘটে । এর মধ্যে অনেকে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন । যন্ত্রের সাহায্যে চুরি যাওয়া মোবাইল গুলির উপর নজরদারি চালায় পুলিশ । মোবাইল গুলি অ্যাক্টিভ হতেই উদ্ধার করা সম্ভব হয় । 



মঙ্গলবার উদ্ধার হওয়া মোবাইল গুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে । জানা গেছে এদিন যে মোবাইল গুলি ফেরত দেওয়া হয় সেগুলি মালিক পূর্ব বর্ধমান, সিউড়ি, আসানসোল এলাকার বাসিন্দা । চুরি যাওয়া মোবাইল ফেরত পেয়ে স্বভাবতই খুশি তারা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...