কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত উচালন অঞ্চলের উচালন বাজার পাড়ায় প্রতি বছরের ন্যায় এ বছরও ব্রহ্মা পুজো উপলক্ষে ভোগ বিতরনের আয়োজন করা হলো আজ। এ বছরেই ব্রহ্মা পুজোর আয়োজন ১৫৮ তম বর্ষে পদার্পণ করল। পৃথিবী বর্তমানে এক যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে এবারের ব্রহ্মা পুজো উৎসব কিছুটা নিরানন্দের মধ্যে দিয়েই পালন করছেন গ্রামবাসীরা। তারা জানাচ্ছেন, যুদ্ধ যাতে খুব দ্রুত থেমে যায় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তারা। যেহেতু ব্রহ্মা পুজো একটি বাৎসরিক উৎসব তাই প্রতি বছরের ন্যায় এ বছরও ব্রম্ভ পূজার আয়োজন করেছেন তারা।
সব মিলিয়ে চারদিনের জন্য এই পুজোর আয়োজন। সন্ধ্যেবেলায় সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যাত্রাপালা। ব্রহ্মা পুজো কে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেল।

