যথাযোগ্য মর্যাদায় মহান কার্ল মার্কস প্রয়াণ দিবস উদযাপিত হল বাগনানে

যথাযোগ্য মর্যাদায় মহান কার্ল মার্কস প্রয়াণ দিবস উদযাপিত হল বাগনানে 
মানব ইতিহাসের এক অসাধারণ বিস্ময়কর প্রতিভাধর মনীষী, বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ, মহান কার্লমার্ক্স 1883 সালের 14 ই মার্চ প্রয়াতঃ হয়েছিলেন। এই একজন চিন্তানায়ক যার চিন্তা কে ভিত্তি করে মানব ইতিহাসে যত আলোড়ন হয়েছিল পূর্বে তা হয়নি।



 তার চিন্তা একদিকে শোষকশ্রেণীর চোখের ঘুম কেড়ে নিয়েছে অন্যদিকে কোটি কোটি শোষিত মানুষের বুকে আশা ভরসা যুগিয়েছে ।মুক্তির পথ দেখিয়েছে ।এই মহান  চিন্তানায়ক এর চিন্তায় উদ্বুদ্ধ হয়ে রাশিয়ায় মহান লেনিনের নেতৃত্বে ঐতিহাসিক নভেম্বর বিপ্লব সংঘটিত হয়েছিল। চীনে  জনগণতান্ত্রিক বিপ্লব জয়ী হয়েছিল ।পূর্ব ইউরোপ মুক্ত হয়েছিল ।ভিয়েতনাম, উত্তর কোরিয়া ,কিউবায় বিপ্লব জয়যুক্ত  হয়েছিল ।দ্বিতীয় বিশ্বযুদ্ধে মহান স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন হিটলারের ফ্যাসিস্ট বাহিনীকে পরাস্ত করে ছিল তারও প্রেরণা ছিল মহান কার্ল মার্কসের আদর্শ ও শিক্ষা। দেশে দেশে মুক্তিসংগ্রামে লক্ষ লক্ষ বিপ্লবী বীরত্বের সাথে লড়েছেন, শহীদের মৃত্যু বরণ করেছেন ,মহান কার্ল মার্কসের  শিক্ষায় অনুপ্রাণিত হয়েই ।এক বিশাল গভীর জ্ঞান ভান্ডার মানব জাতির সামনে তিনি রেখে গেছেন যা আজও সম্পূর্ণ প্রাসঙ্গিক ভবিষ্যতেও তাই থাকবে ।এই মহান চিন্তানায়ক এর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ 14 ই মার্চ প্রয়াণ দিবসে এসইউসিআই (কমিউনিস্ট )বাগনান লোকাল কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচির আয়োজন করা হয় ।প্রথমেই মহান কার্ল মার্কসের প্রতিকৃতি তে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রবীণ কমরেড অরূপ রতন সাহা ।এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করেন এসইউসিআই (কমিউনিস্ট )এর হাওড়া গ্রামীণ জেলা কমিটির  সম্পাদিকা কমরেড মিনতি সরকার ।এছাড়াও উপস্থিত ছিলেন বাগনান লোকাল কমিটির সম্পাদিকা পম্পা সরকার জেলা কমিটির সদস্য নিখিল রঞ্জন বেরা সহ আরো অনেকে। মহান কার্ল মার্কস এর  প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক কমরেডমিনতি সরকার ।তিনি বলেন ,বর্তমানে বিশ্বজুড়ে যে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শাসন চলছে তার পতন অবশ্যম্ভাবী। পুঁজিবাদ ধ্বংস করে সমাজতন্ত্রের বিজয় ইতিহাস নির্দেশিত ভবিষ্যৎ। যা মহান কার্ল মার্কস বিজ্ঞানকে হাতিয়ার করে দেখিয়ে দিয়ে গেছেন ।


এই সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মহান মার্ক্সবাদকে হাতিয়ার করে ভারতবর্ষের মাটিতে এসইউসিআই( কমিউনিস্ট )দল কে গড়ে তোলেন কমরেড শিবদাস ঘোষ।  পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে একটার পর একটা গণআন্দোলন গড়ে তুলেছে এসইউসিআই (কমিউনিস্ট )দল ।সেই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি ।পরিশেষে মহান লেনিনের লেখা মহান কার্ল মার্কসের প্রতি শ্রদ্ধার্ঘ্য পাঠ করা হয় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...