বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের দুপুরে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য কেন্দ্র-রাজ্য উভয় সরকারের যৌথ উদ্যোগে মিড ডে মিল প্রকল্প চালু হয়। ছাত্র-ছাত্রীদের জন্য প্রচণ্ড আগুনের গরমে খাবার রান্না করা, পরিবেশন করা ও খাওয়ানো শেষ হলে বাসন ধোয়া সহ সকল কাজই মিড ডে মিল কর্মীদের করতে হয়। এত হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারা ক্ষুধার্ত থাকলেও সেখান থেকে খাবার খাওয়ার কোন আইন সঙ্গত অধিকার তাদের নেই। এত পরিশ্রম করে মিড-ডে-মিল কর্মীরা মাসে মাত্র ১৫০০টাকা পায়। এই টাকা পায় বছরে ১২ মাস নয় মাত্র ১০ মাসের । মিড ডে মিল কর্মীদের কোন প্রকার সামাজিক সুরক্ষা, পিএফ, পেনশন বা অবসরকালীন ভাতা দেওয়া হয় না। 'সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন' এর পক্ষ থেকে বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারকে মিড ডে মিল কর্মীদের দূরাবস্থার কথা জানানো হয়েছে।
কোন ফল হয়নি। এই কর্মীরা সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা মহিলা। বেশিরভাগ পরিবারের পুরুষ সদস্যরা পরিযায়ী শ্রমিক। করোনা পরিস্থিতিতে আজ তারাও কর্মহীন। আজ মিড ডে মিল কর্মীদের বহু পরিবার অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে ।
এই বঞ্চনার বিরুদ্ধে সারাবাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের নারিট অঞ্চল কমিটির উদ্যোগে-
আগামী ২৬শে মার্চের রাজ্য কর্মসূচি সফল করতে ১৪ই মার্চ, বাড়গাজীপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি সভা হয়। এই সভায় বক্তব্য রাখেন_ নারিট অঞ্চল মিড-ডে-মিল ইউনিয়নের সংগঠক- সুষমা মন্ডল ও সবিতা চো ্ দার । এছাড়াও বক্তব্য রাখেন এ আই টি ইউ সি হাওড়া জেলার সংগঠক নিখিল বেরা। প্রসঙ্গত উল্লেখ্য ওই ব্লকের আশাকর্মীরাও এই সভায় উপস্থিত থেকে মিড ডে মিল কর্মীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন l
বক্তারা বিভিন্ন জায়গায় সভা করে সংগঠনকে আরো সুসংহত করে- আগামী ২৬শে মার্চ কলকাতায় মিড ডে মিল কর্মীদের রাজ্য কর্মসূচি সফল করার জন্য আবেদন করেন। এছাড়াও কেন্দ্রীয় কালা শ্রম আইন বাতিলের দাবিতে আগামী ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জনান।


