রাত প্রায় আড়াইটা নাগাদ পথভ্রষ্ট দুষ্কৃতীরা হতদরিদ্র সুকুমারের বাড়িতে চড়াও হয়ে জিজ্ঞাসাবাদ করে মূল লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা চালাতে গিয়ে বিফল হলে তিন রাউণ্ড গুলি চালায় এবং বাড়ির আসবাবপত্র লণ্ডভণ্ড করে চলে যায় বলে জানান সুকুমারের পরিবারের পাশে থাকা বানেশ্বরপুর এক নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুর্শিদ ফকির।
এলাকার মানুষের সহযোগিতায় স্থানীয় শ্যামপুর থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে গুলিবিদ্ধ সুকুমারকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। জানা গেছে সুকুমারের পায়ে দুটি গুলি লেগেছে। জিজ্ঞাসাবাদ করার জন্য সুকুমারের স্ত্রী মৌমিতাকে শ্যামপুর থানায় নিয়ে যাওয়া হয় ।
এলাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে এবং জোরদার পুলিশি তদন্ত শুরু হয়েছে।


