কুমুদ সাহিত্য মেলায় বিশেষ সম্মানে সম্মানিত হলেন ব্লক সভাপতি অপার্থিব ইসলাম




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

খন্ডঘোষ রত্ন সম্মান পেলেন ব্লক তৃণমূলের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী তথা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ অপার্থিব ইসলাম।


মঙ্গলকোটের কো গ্রামে অনুষ্ঠিত কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার পল্লীকবি কুমুদ রঞ্জন মল্লিকের  জন্ম ভিটা মধুকর প্রাঙ্গনে রাজের বহু বিশিষ্ট, খ্যাতনামা ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত  বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

বিশেষ ভাবে উল্লেখ্য অপার্থিব ইসলামের নাম রেখেছিলেন পল্লিকবী কুমুদ রঞ্জন মল্লিক নিজে।


তাই বৃহস্পতিবার  কবির জন্ম ভিটাতে হাজির হয়ে খন্ডঘোষ রত্ন হাতে পেয়ে আপ্লুত মোহাম্মদ অপার্থিব ইসলাম।

পাশাপাশি অপার্থিব বাবুর খন্ডঘোষ রত্ন লাভ করা বিষয়ে খুবই আনন্দিত জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...