মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ে আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান



কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

কোভিড এর কারণে প্রায় দু'বছর অনলাইনে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। এবারে অফলাইনে পরীক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীরা আনন্দিত বলে জানালেন। 

মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের আগত পরীক্ষার্থীদের চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়া হয়, পাশাপাশি কলম, গোলাপ ফুল ও জলের বোতল প্রদান করা হয় এবং ছাত্র ছাত্রীদের উদ্যেশ্যে শুভ কামনা করা হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাঝের গ্রাম গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হল। 


 কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি  প্রতিমা সাহা, সহ-সভাপতি শেখ আহমদ হোসেন, মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান বিপুল রায়, উপপ্রধান সুমন্ত রায়, পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...