কর্মবন্ধুদের ডেপুটেশন



হাওড়া জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অধীন জেলাসহ আর, আই দপ্তরে (ওয়াটার ও ক্যারিয়ার সুইপার) 'কর্মবন্ধুরা' অফিসে গ্রুপ ডি কর্মচারী না থাকায়  অফিস খোলা , 



জল ঝাট দেওয়া, কাগজপত্র গুছিয়ে রাখা ,নোটিশ বিলি করা, আর আই এর তদন্তকার্যে ও খাজনা আদায় সাহায্য করা, এক অফিস থেকে অন্য অফিসে চিঠি বয়ে নিয়ে যাওয়া এবং দুয়ারে সরকার এর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো- গ্রুপ ডি কর্মচারীর মত দায়িত্ব নিয়ে কাজ করে। উল্লেখ্য এই সমস্ত কাজ  দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে করে আসছে । দুঃখের বিষয় বেতন মাত্র মাসিক ৩০০০ টাকা। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে এদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লক ও মহাকুমা অফিসে  এদের অসহায়তার কথা জানিয়েছে। 
এমতাঅবস্থায় ১৭ই মার্চ হাওড়ার বঙ্গবাসী মোড়ে জমায়েত হয়ে নিম্নলিখিত দাবি নিয়ে  ডি এল আর ও মহাশয়ার  নিকট একটি দাবিপত্র পেশ করা হয়। 
এই ডেপুটেশনে নেতৃত্ব দেন  "ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়নের"(কর্মবন্ধু) রাজ্য সভাপতি- সমরেন্দ্রনাথ মাঝি এবং এই ইউনিয়নের হাওড়া জেলার ষুগ্ম সম্পাদক সমীর দোলুই ও নিখিল বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা ওয়াটার ক্যারিয়ার সুইপার ইউনিয়নের বিভিন্ন ব্লকের নেতৃবৃন্দ। 
 উল্লেখ্য এই দিন 'ডি এল আর ও' মহাশয়া নেতৃবৃন্দের কথা ধৈর্য্য শোনেন এবং অতি শিঘ্রই কর্মচারীদের উল্লিখিত বকেয়া টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। 


দাবি সমূহ:-
 ১) নিয়মিত কর্মচারীর স্বীকৃতি দিতে হবে । 
 
২) মহামান্য SAT আদেশ নম্বর OA /172/2010 communicate DLRS Memo. No. 92/1168/B1/09 , dt the 9th May 2012 অনুযায়ী অন্যান্য জেলার মত১৯৯৯ সাল থেকে বকেয়া দিতে হবে।

৩) অন্যান্য জেলার মতো কর্মচারীদের পুজোর বোনাস দিতে হবে ।

৪) মৃত বা অক্ষম কর্মচারীর পোষ্যকে ঐ পদে নিয়োগ করতে হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...