অভিনব পদ্ধতিতে জন্মদিন, উলুবেড়িয়া

বৃক্ষসখা জন্মমাস পালন গ্রামের স্কুলে
এ এক অভিনব উদ্যোগ। শুধু উদ্যোগ নয়,এ এক দিশা।



হাওড়ার উলুবেড়িয়া মহকুমার হাটগাছা ১,গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। প্রত্যন্ত গ্রামের এই স্কুলে ছাত্র ছাত্রী ভর্তির সময় প্রত্যেকের জন্য একটি করে গাছ লাগানো হয়। একটি গাছের দেখভালের দায়িত্ব একজন ছাত্র বা ছাত্রীর। এরা সবাই হয়ে ওঠে বৃক্ষসখা।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত প্রয়াসে এই বৃক্ষসখাদের জন্মমাস পালন করা হয় মহা ধুমধামে।
গাছের পরিচর্যা, তাদের বাঁচানো, গাছের প্রতি ভালবাসা থেকে শিক্ষানিয়ে একটি শিশু হয়ে ওঠে আগামীদিনের সমাজ সচেতন একজন নাগরিক। আর ছোট্ট চারা গাছটি হয়ে ওঠে মহীরুহ। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্তের এই শুভ উদ্যোগে সামিল তাঁর সহকারি কৃষ্ণা পাত্র,দ্বৈপায়ন দুয়ারী, চামেলী দে,শৌভিক ঘোষ, যোগমায়া মণ্ডল সহ গ্রামের মানুষ জন। 


আজ এমনই এক বৃক্ষসখা জন্মমাস পালনে রাজদীপ ,মিরাজুল,সালমা,শিবম, সোয়েল, মহিমা,রাহুলরা তাদের বন্ধু ঝাউ,সাইকাশ,কাঞ্চন, টগর, দেবদারুকে রাখী পরিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকারে আবদ্ধ হয়। কাটা হয় কেক। বৃক্ষবন্ধুদের মায়েরা পায়েস খাওয়ান তাদের সন্তানদের। সারাদিনধরে চলে খেলাধুলা, গান বাজনা, হৈ হুল্লোড়। বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় ২০১৮ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার লাভ করে।২০২০সালে  সর্বশিক্ষা মিশনের ক্যালেণ্ডারে স্থান পায় বৃক্ষসখা জন্মমাস পালনের ছবি।


প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়ের দেখানো পথে এগিয়ে চলুক সমাজ,সবুজের সঙ্গে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...