আজ হাওড়া জেলার আমতা ১ ব্লকের ভান্ডারগাছা গ্ৰামের ২২৭ বছরের পুরানো রক্ষাকালী মাতার পূজা সম্পন্ন হচ্ছে। কথিত আছে, এখানকার মা খুবই জাগ্ৰত।মা এর কাছে দূরদূরান্ত থেকে বহু মানুষ মানত পূজা নিয়ে আসেন। মানত হিসাবে আজ দুশোর বেশী পাঁঠা বলি হবে এই পুজোয়। এলাকায় প্রায় সকলের বাড়িতেই আজ আত্মীয় স্বজনের ভিড়ে ঠাসা।
সব মিলিয়ে আজ এক ভক্তি উৎসবের বাতাবরণ এলাকা জুড়ে।