সংবাদদাতা, লাউদোহা :
প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার আগুন লেগে পুড়ে নষ্ট হলো কয়েক হাজার আম, কাঁঠাল সহ অন্যান্য গাছ । শুক্রবার বেলা দেড়টা নাগাদ আগুন লাগে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থেকে দমকলের একটি ইঞ্জিন । বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । স্থানীয় সূত্রে জানা যায় ২০১৯/২০ সালের আর্থিক বছরে প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া এলাকায় প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয় বিশাল বাগান । সরকারি জমিতে সেই বাগানে লাগানো হয় আম-কাঁঠাল ইউক্লিপটার সহ অন্যান্য ৩৬৫০-টি গাছ । গাছগুলো ইতিমধ্যে বেশ বড় হয়েছিল । এদিন আগুনে সমস্ত গাছ পড়ে নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখোপাধ্যায় ।
তিনি জানান এদিন বেলা দেড়টা নাগাদ স্থানীয়রা খবর দেয় বাগানে আগুন লাগার । সাথে সাথে বিষয়টি বিডিও কে জানাই । তিনি দমকল কে খবর দেন । কি করে আগুন লাগল বিষয়টি পরিষ্কার নয় কারো কাছে ।

