খান্দরার সিদুলি-তে বোমা উদ্ধার



সংবাদদাতা, অন্ডাল : 

খান্দরা পঞ্চায়েতের সিদুলি এলাকা থেকে উদ্ধার হল তাজা বোমা । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ খান্দরা পঞ্চায়েতের সিদুলি রেলপাড় বুড়াকুঠি এলাকা থেকে উদ্ধার হয় তিনটি তাজা বোমা । রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় কাপড়ের থলির মধ্যে বোমা গুলি রাখা ছিল । খবর পেয়ে অন্ডাল থানার বনবাহাল ফাঁড়ির পুলিশ বোমা গুলি উদ্ধার করে । 



কে বা কারা কি উদ্দেশ্যে বোমা-গুলি মজুদ করেছিল স্বপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বনবাহাল ফাঁড়ির এক আধিকারিক জানান । বোমা উদ্ধারের ঘটনায় মঙ্গলবার ও সংশ্লিষ্ট এলাকায় রয়েছে চাঞ্চল্য ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...