অন্ডালে রুটমার্চ, নাকা চেকিং



সংবাদদাতা, অন্ডাল : 

১২-ই এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন । শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন । ইতিমধ্যে লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং ও পুলিশের রুট মার্চ । বৃহস্পতিবার একই ছবি দেখা গেল অন্ডাল থানা এলাকাতেও । এদিন সকালে অন্ডালের রয়েলিটি মোড় থেকে রামপ্রসাদপুর ও খান্দরার ময়রা থেকে দক্ষিণখন্ড পর্যন্ত রুট মার্চ করে পুলিশ ।


 অন্যদিকে অন্ডাল বিডিও অফিস মোড় ও উখড়া মাধাইগঞ্জ রোডের চনচনি তে হয় নাকা চেকিং । দশটা থেকে শুরু হয় । অন্ডাল বিডিও অফিস মোড়ে নাকা চেকিংয়ে উপস্থিত ছিলেন এস,এস,টি, ম্যাজিস্ট্রেট সুকান্ত রায় । তিনি জানান উপনির্বাচন উপলক্ষে এই নাকা চেকিং । আসা যাওয়ার পথে বিভিন্ন গাড়ি তল্লাশি করে পুলিশ । গাড়ির ডিকি বনাড খুলে দেখা হয় । সুকান্ত বাবু জানান এদিন তল্লাশিতে আপত্তিকর কিছু পাওয়া যায়নি । তবে আগামী ১২-ই এপ্রিল তারিখ পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযান চলবে বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...