মালদহে উদ্ধার বিপুল সোনা ও নগদ টাকা। ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের অভিযানে উদ্ধার প্রায় তিন কেজি সোনা এবং নগদ প্রায় ২২ লক্ষ টাকা। ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের মধ্যে তিনজন দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা। একজনের বাড়ি মালদহের ইংরেজবাজারের দক্ষিণ যদুপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ডি আর আইয়ের শিলিগুড়ি, মালদহ ও বহরমপুরের বিশেষ দল একযোগে অভিযান চালায়।
মালদহের যদুপুর এলাকায় চার জনকে জিজ্ঞাসাবাদ করে সোনার হদিশ মেলে। এরপরেই ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ মালদহ আদালতে তোলা হয়। জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


