শেষ পর্যায়ের দুয়ারে সরকার শিবির সগড়াই অঞ্চলে




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই অঞ্চলের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো  জরুল প্রাইমারি স্কুল ময়দানে । সগড়াই অঞ্চল প্রধান শুভেন্দু কুমার পাল বলেন, আজ  জরুল স্কুল ময়দানে  দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। সগড়াই পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের মানুষ  ক্যাম্পে এসে তারা তাদের চাহিদা মত পরিষেবা নিচ্ছেন"।      সাধারণ মানুষকে খণ্ডঘোষ ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিভিন্ন দপ্তরের পরিষেবা দিচ্ছেন বলেও জানান অঞ্চল প্রধান শুভেন্দু কুমার পাল। খণ্ডঘোষ থানার পুলিশ প্রশাসন দুয়ারের সরকার ক্যাম্পে সক্রিয় ভূমিকা পালন করেছেন , তাঁরা শিবিরে বিভিন্ন লাইনে  সামাজিক দূরত্ব বজায় রাখা থেকে শুরু করে আইন-শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলো নজরে রেখেছিলেন । 



উল্লেখ্য সোমবার দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা নিতে আসা এক মহিলা অসুস্থ হয়ে পড়লে সগড়াই অঞ্চল প্রধান তড়িঘড়ি অসুস্থ মহিলাকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানোর সুবন্দোবস্ত করেন এবং পাশাপাশি অসুস্থ মহিলার বাড়িতে খবর পাঠান অতি দ্রুততার সাথে। মানবিক পদক্ষেপ-কে সাধুবাদ জানান অসুস্থ মহিলার পরিবার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...