টোনা মাদ্রাসায় ৫০ বছর উপলক্ষ্য গুনিজন সংবর্ধনা ও ঐতিহাসিক ঈছালে ছাওয়াব।

টোনা মাদ্রাসায় ৫০ বছর উপলক্ষ্য গুনিজন সংবর্ধনা ও ঐতিহাসিক ঈছালে ছাওয়াব। 
উত্তর ২৪ পরগণার টোনা দারুল ফালাহ আমিনিয়া হেফজুল কোরআন মাদ্রাসা আয়োজিত ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন, ঐতিহাসিক ঈসালে সাওয়ব গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।



 এদিন পতাকা উত্তলন ও কারী মোঃ ফারুক সাহেবের পবিত্র কেরাত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।  এদিন উপস্থিত ছিলেন পঃবঃ সরকারের সাবেক সাংসদ ও দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক, হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন, ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান  মাওলানা কামরুজ্জামান, প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলি,



 কাটিয়াহাট আল হেরা একাডেমীর মাননীয় সম্পাদক হাজী আকবর আলী সরদার, পীরজাদা হাসানুজ্জামান, স্থানীয় বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়, ফুরফুরা শরীফের পীরজামাতা সৈয়দ সাজ্জাদ হোসেন, বারাসাত টু-এর সহ-সভাপতি ইফতেকাউদ্দিন, মাওলানা আমিনুল আম্বিয়া, হাফেজ মহসিন, উক্ত মাদ্রাসার প্রবীণ শিক্ষক হাফেজ আব্দুল খালেক, সম্পাদক হাসিবুর রহমান, সভাপতি গোলাম ফারুক, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সীরাতর রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমীর ডাইরেক্টর শিক্ষক আবু সিদ্দিক খান। 


এদিন অতিথিদের মাধ্যমে বৃক্ষরোপণ, দেওয়াল পত্রিকা, লাইব্রেরী ওপেন, কম্পিউটার রুম উদ্বোধন করা হয়। এদিন ৫৫ জন হাজিকে সংবর্ধিত করা হয়। হুজুরের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...