অতসী দাস, শ্যামপুর:
রাজ্যের অন্যান্য অংশের মতোই শ্যামপুর থানা এলাকায় নারী নিগ্রহ , বধূ নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ বিকেলে "অল ইণ্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন"- এর প ক্ষ থেকে শ্যামপুর থানার ও.সি.র কাছে ডেপুটেশন দেওয়া হয়।
শ্যামপুর দুই ব্লকের কাঁঠালদহ গ্রামের গৃহবধূ সুচিত্রা বেরার উপর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দিনের পর দিন শারীরিক অত্যাচার চালিয়ে যাচ্ছে। থানায় বার বার অভিযোগ জানানো সত্বেও অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
পুলিশের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজকের ডেপুটেশনে নেতৃত্ব দেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের শ্যামপুর ইউনিটের সম্পাদিকা সাগরিকা বর্মন।
পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন "এ আই এম এস এস" - এর রাজ্য-নেত্রী মিনতি সরকার। রাজ্য সরকারের প্রস্তাবিত " দুয়ারে মদ " বিক্রির জঘন্য পরিকল্পনার বিরুদ্ধেও এই মিছিল থেকে স্লোগান ধ্বণিত হয়।



