___সুজিত নস্কর__
ডোমজুড় থানা স্পোটস্ এ্যসোসিয়েশন আয়োজিত থানা লিগ খেলায় রেলের মাঠে মুখোমুখি হয়েছিল জয়চন্ডিতলা যুবক সংঘ ও দফরপুর জাগরণ ।
ম্যাচটিতে দফরপুর জাগরণ খেলার শুরু থেকেই আক্রমনের ঝড় তুলতে থাকে, ফলস্বরূপ প্রথম অর্ধেই ২ গোলে এগিয়ে যায়।
গোল দুটি করেন সৌরভ পাঁড়ুই। দ্বিতীয়ার্ধে জয়চন্ডিতলা ব্যবধান কমানোর চেষ্টা করলেও ভাগ্য সুপ্রসন্ন না থাকায় কাঙ্ক্ষিত গোল তুলতে ব্যর্থ হয়।
অপর দিকে জাগরনের স্টাইকার সঞ্জু পাত্রের একটি অসাধারণ পাশ থেকে সুমন বাগ আরো একটি গোল করে ৩-০ ব্যবধানে জয়ী করায় দফরপুর জাগরণ কে।জাগরন টিমের তত্ত্বাবধায়ক সঞ্জয় হাজরা টিম নিয়ে আশাবাদী।সে পরবর্তী পর্যায়ে তোলার জন্য বদ্ধপরিকর এ কথা জানান।



