বিক্ষোভ মিছিল, ওয়াটার ক‍্যারিয়ার বন্ধুদের



হাওড়া জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অধীন জেলাসহ আর, আই দপ্তরে (ওয়াটার ও ক্যারিয়ার সুইপার) 'কর্মবন্ধুরা' অফিসে গ্রুপ ডি কর্মচারী না থাকায়  অফিস খোলা , 



জল ঝাট দেওয়া, কাগজপত্র গুছিয়ে রাখা ,নোটিশ বিলি করা, আর আই এর তদন্তকার্যে ও খাজনা আদায় সাহায্য করা, এক অফিস থেকে অন্য অফিসে চিঠি বয়ে নিয়ে যাওয়া এবং দুয়ারে সরকার এর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো- গ্রুপ ডি কর্মচারীর মত দায়িত্ব নিয়ে কাজ করে। উল্লেখ্য এই সমস্ত কাজ  দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে করে আসছে । 



দুঃখের বিষয় বেতন মাত্র মাসিক ৩০০০ টাকা। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে এদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লক ও মহাকুমা অফিসে  এদের অসহায়তার কথা জানিয়েছে। 
এমতাঅবস্থায় ১০ই মার্চ  হাওড়া বঙ্কিম সেতুর নিচে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল সংঘটিত করে নিম্নলিখিত দাবি নিয়ে হাওড়া  ডি এল আর ও মহাশয়ার  নিকট একটি দাবিপত্র পেশ করা হয়। 
এই ডেপুটেশনে নেতৃত্ব দেন হাওড়া জেলা "ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়নের"(কর্মবন্ধু) পক্ষ থেকে- অসিত মালিক, চঞ্চলা পাল, লক্ষীকান্ত সাধুখান ও নিখিল বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াটার ক্যারিয়ার সুইপার ইউনিয়নের রাজ্য সভাপতি, সমরেন্দ্র মাঝি ও অফিস সম্পাদক, সুনির্মল দাস এবং শ্রমিক  সংগঠন এ আই ইউ টি ইউ সি হাওড়া টাউন কমিটি জেলা সম্পাদক জৈমিনি বর্মন। 


প্রসঙ্গত উল্লেখ্য হাওড়া ডি এল আর ও মহাশয়া প্রথমে সাক্ষাৎ করতে অস্বীকার করলেও আন্দোলনের চাপে আগামী ১৭ই মার্চ সাক্ষাত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন । 
দাবি সমূহ:-
 ১) নিয়মিত কর্মচারীর স্বীকৃতি দিতে হবে । 
 
২) মহামান্য SAT আদেশ নম্বর OA /172/2010 communicate DLRS Memo. No. 92/1168/B1/09 , dt the 9th May 2012 অনুযায়ী অন্যান্য জেলার মত১৯৯৯ সাল থেকে বকেয়া দিতে হবে।


৩) অন্যান্য জেলার মতো কর্মচারীদের পুজোর বোনাস দিতে হবে ।

৪) মৃত বা অক্ষম কর্মচারীর পোষ্যকে ঐ পদে নিয়োগ করতে হবে।
                   ধন্যবাদ সহ- 
            নিখিল বেরা, সম্পাদক 
হাওড়া জেলা ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়ন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...