ফুল বেলপাতা সহযোগে শিব আরাধনায় মাতলেন মহিলারা




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় শিবরাত্রি। মহাশিবরাত্রি হিন্দুদের অন্যতম একটি শুভ উৎসব। এবছর পয়লা মার্চে মহাশিবরাত্রি পালিত হচ্ছে। হিন্দু পুরাণ অনুসারে, মহা শিবরাত্রির দিনটিকে ভগবান শিবের  অন্যতম সেরা দিন হিসেবে ভাবা হয়। হিন্দুদের বিশ্বাস, এই পবিত্র দিনেই দেবী পার্বতী এবং মহাদেবের বিয়ে হয়েছিল। দেবতার আশীর্বাদ পেতে, ভক্তরা উপবাস পালন করে এবং রুদ্রাভিষেক  করেন।
শিবমহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগুঢ় অর্থ হল, শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন। শিবপুজোর অন্যতম অঙ্গ শিবলিঙ্গকে স্নান করানোর জন্য মূলত গঙ্গাজল বা গঙ্গাজল মেশানো জল ব্যবহার করা হয়। আর শিবলিঙ্গের মাথায় দেওয়া হয় তিনটি পাতাযুক্ত যৌগিক বেলপাতা।
মঙ্গলবার মহাসমোরহে পালিত হচ্ছে শিব রাত্রি। কুমারী ও বিবাহিত মহিলারা নিষ্ঠার সহিত পালন করে থাকে শিবরাত্রি। শিব রাত্রির পূর্বের দিন নিরামিষ আহার গ্রহণ করে শিব রাত্রির দিন উপবাস করে শিব আরাধনায় মত্ত হয় মহিলারা। 



সকাল থেকে শুরু হয় আকন্দ ফুলের মালা গাঁথার পর্ব।
মহা শিবরাত্রিতে শিবের জন্য উপবাস রেখে পূজার্চনা করলেন আপামর বাংলার নারীরা থেমে নেই খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামের ভক্তরা। চলতি বছর ১ মার্চ পালিত হচ্ছে মহা শিবরাত্রি। জানা যায় মহিলাদের জন্য শিব ব্রত বিশেষ ফলদায়ী। প্রচলিত ধারণা অনুযায়ী অবিবাহিত মহিলারা মহা শিবরাত্রির উপবাস রাখলে তাঁদের শীঘ্র বিবাহ সম্পন্ন হয়। আবার বিবাহিত মহিলারা নিজের সুখী জীবনের জন্য মহা শিবরাত্রির ব্রত পালন করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...