কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান
২১শে ফেব্রুয়ারী সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের দিনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে আন্দোলনে নেমে শহিদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউররা। সেই থেকে বাঙালির কাছে ভাষা শহিদদের স্মৃতিবিজড়িত এই দিনটি চিরস্মরণীয় হয়ে রয়েছে। বিশেষ এই দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে বাংলাদেশ-ভারত-সহ বিশ্বের নানা দেশে। ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গোটা বাঙালি জাতির জন্য আজকের এই দিনটি চরম বেদনার। মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগ করে গিয়েছেন সালাম, বরকত, রফিকরা। বাংলাদেশে এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। এদেশেও ভাষা শহিদদের সম্মান জানাতে আজ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
২১ ফেব্রুয়ারি বাঙালির কাছে এক গৌরবোজ্জ্বল দিন। আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস আমাদের মানে বাঙালিদের জন্য একটি বিশেষ দিন । এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলা কে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি । আর এই বিশাল অর্জনের পিছনে ছিলো বহু বাঙালির প্রান বিসর্জন। এই দিনটি বাংলাদেশে শহিদ দিবস হিসেবে পরিচিত। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন ক্যাম্পাসে শ্রদ্ধার সহিত পালন করা হয় আন্তর্জাতিক ভাষা দিবস। ভ্রাম্যমান শহীদ মিনারে পুস্প সহযোগে শ্রদ্ধা জ্ঞাপন ও স্মরণ করা হয় শহীদদের। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে হাজির ছিলেন খণ্ডঘোষ ব্লক, সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার,জেড ফাউন্ডেশন বাংলাদেশ এর কর্ণধার জাহাঙ্গীর আলম, বর্ধমান ছন্দমের অধ্যক্ষ মেহেবুব হাসান, রহমানিয়া আল আমিন মিশনের সম্পাদক হাজি কুতুবুদ্দিন, সহ সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ ছাত্ররা।

