বকেয়া ইন্সেন্টিভ সহ গুরুত্বপূর্ণ আশাকর্মীদের কিছু সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে ব্লক, জেলা ও রাজ্য স্তরে কর্মসূচি চলছে।
ইতিমধ্যে গত ২৮শে জানুয়ারি স্বাস্থ্য ভবনে "পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের" পক্ষ থেকে প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হয়েছে। যে সমস্ত সমস্যা ও দাবি নিয়ে আশাকর্মীরা আন্দোলন করছে, তার কিছু দাবি মিটলেও পুরো নিষ্পত্তি এখনো হয়নি। ফলে ১৮ই ফেব্রুয়ারি 'কলকাতা অভিযানের' কর্মসূচি নেওয়া হয়।
এই কর্মসূচিকে সফল করতে- হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা হাওড়া স্টেশনে পৌঁছায়। তাদের দাবি নিয়ে স্লোগান দিয়ে মিছিল করে বাবু ঘাটের দিকে রওনা হয়। প্রত্যেকটি আশাকর্মির সংগ্রামমুখী মানসিকতা লক্ষ্য করা যায়।


