ছাত্র নেতার রহস্যমৃত্যু কাণ্ডে থানায় বিক্ষোভ ।



সংবাদদাতা, অন্ডাল :

 আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানে-র মৃত্যু রহস্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি । ব্যতিক্রম নয় খনি অঞ্চল ও । ঘটনার প্রতিবাদে খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন-ই হচ্ছে রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি । 



একই ইস্যুতে বৃহস্পতিবার লাউদোহা ও অন্ডাল থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করলো বাম ছাত্রসংগঠন ডিওয়াইএফআইয়ের সদস্য-রা । এদিন বেলা 11 টায় লাউদোহা বাস স্ট্যান্ড থেকে সংগঠনের সদস্যরা মিছিল করে পৌঁছায় লাউদোহা থানার সামনে । বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা থানার আধিকারিকের হাতে দাবি সনদ তুলে দেন । বিকেল চারটে নাগাদ অন্ডাল থানাতেও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে । 



সংগঠনের পক্ষে যুবনেতা মনোজ মুখোপাধ্যায় জানান রাজ্য সরকার পরিকল্পিতভাবে ছাত্রনেতা আনিস খান কে খুন করেছে বলে আমাদের বিশ্বাস । নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে তাদের এ দিনের কর্মসূচি বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...