পুরোভোটের প্রচারে প্রাক্তন বিধায়িকা




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

 ২০২১ বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকে মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক নার্গিস বেগম অনুপস্থিত ছিলেন মেমারিতে। আজ তিনি প্রথম মেমারিতে আবির্ভূত হলেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাপি ব্যানার্জীর সমর্থনে জনসভায় সেখানে তিনি মমতা ব্যানার্জীর উন্নয়নের প্রকল্প ও মেমারি শহরের উন্নয়নের কথা বলে বাপি ব্যানার্জীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিনের এই জনসভায় বক্তব্য রাখেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি সৌরভ ঘোষ, মেমারি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন বিষয়ী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, পূর্ব বর্ধমান জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী সহ অন‍্যান‍্য নেতৃত্ব।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...