যুদ্ধের বিরুদ্ধে মৌন মিছিল



সংবাদদাতা, অন্ডাল :

 যুদ্ধ নয়, শান্তি চাই এই দাবিকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মৌন মিছিল হল উখরায় । রবিবার বিকেল চারটেয় মিছিলটি শুরু হয় শংকরপুর মোড় থেকে । বাজার, গ্রাম ঘুরে এম,জি রোড হয়ে মিছিলটি শেষ হয় পুনরায় শংকরপুর মোড়ে । যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে মিছিলে পা মেলান প্রায় শ'দুয়েক সংগঠনের মহিলা সদস্য । মিছিলে উপস্থিত সংগঠনের ব্লক সভানেত্রী ( অন্ডাল ) সুজাতা বসু সরকার জানান, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের ফলে বিশ্বজুড়ে অস্থিরতা ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে । অবিলম্বে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত ।



 যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে বার্তা দিতেই আজকের এই মিছিল বলে জানান সুজাতা দেবী ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...