প্রধান শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াদের ভর্তি না নেওয়ার অভিযোগ, অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের ।



সংবাদদাতা, অন্ডাল : 
উখড়া আদর্শ হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার সিং ও পরিচালন সমিতির সভাপতি সুলতান সালাউদ্দিন এর মধ্যে পড়ুয়া ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব । সুলতান সালাউদ্দিন বিষয়টি নিয়ে সম্প্রতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক এর কাছে । বুধবার সংশ্লিষ্ট দপ্তরের দু'জন প্রতিনিধি স্কুলে আসেন অভিযোগের তদন্ত করতে । সুলতান সালাউদ্দিন জানান সংশ্লিষ্ট এলাকার দশ কিলোমিটারের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল নেই । ফলে অনেক পড়ুয়া তাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য আবেদন জানাচ্ছেন । প্রধান শিক্ষকের বাধাই ভর্তি হতে পারছে না অনেক পড়ুয়া । শিক্ষার অধিকার আইনে ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি নিতে বাধ্য স্কুল । প্রধান শিক্ষক সেই আইন মানছে না বলে অভিযোগ সুলতান বাবু-র । অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক প্রবীন কুমার সিং । 



তিনি বলেন দশ কিলোমিটারের মধ্যে হিন্দি স্কুল নেই এই তথ্য ঠিক নয় । তিনি জানান ছোড়া পঞ্চায়েতের শংকরপুরে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি, শীতলপুরে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী ও খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি-তে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হিন্দি মাধ্যম স্কুল রয়েছে । পাশাপাশি তিনি জানান চলতি শিক্ষাবর্ষে দু'শ জন নতুন পড়ুয়াকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে । ভর্তি প্রক্রিয়া চলছে । অতিরিক্ত পড়ুয়া ভর্তি নেওয়া সম্ভব নয় । কারণ হিসেবে তিনি জানান তাদের স্কুলে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৬৫০ জন । শিক্ষক রয়েছেন মাত্র ২৪ জন । অতিরিক্ত পড়ুয়াকে ভর্তি নিলে তাদের পড়াবে কে ? পাল্টা প্রশ্ন তুলেন প্রবীন বাবু । শূন্য শিক্ষক পদ পূরণ হলে অতিরিক্ত পড়ুয়া ভর্তি নিতে আপত্তি নেই বলে জানান তিনি । পাশাপাশি তিনি বলেন স্কুল সংক্রান্ত বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয় । পরিচালন সমিতির সভাপতি মিটিংয়ে উপস্থিত থাকেন না বলে অভিযোগ করেন প্রবীন বাবুর । আজ পড়ুয়া ভর্তি সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে স্কুলে আসেন জেলা স্কুল পরিদর্শক দলের দুই সদস্য । তবে তদন্তের বিষয়ে তারা সংবাদমাধ্যমের কাছে কিছু জানায়নি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...