চোপড়া হাই স্কুলে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার এর শিবির




সুবল গোপ,উত্তর দিনাজপুর:- 

সোমবার চোপড়া ব্লকের চোপড়া গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার এর শিবির অনুষ্ঠিত হল চোপড়া হাই স্কুলে। এদিন শবির পরিদর্শন করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ও  চোপড়ার বিডিও সমীর মন্ডল,জয়েন্ট বিডিও রত্নজিৎ দাস। 


উপস্থিত ছিলেন, পঞ্চায়েত প্রধান করণ মার্ডি, পঞ্চায়েত সচিব বিনয় কৃষ্ণ বিস্বাস,পঞ্চায়েত সঞ্চালক হাসান কামাল রানা প্রমুখ।

এদিনের শিবিরে স্টলে চমক ফেলেন আই, সি,ডি,এস এর সাজানো পুষ্টি গুনে ভরা দৈনন্দিন খাদ্য সামগ্রী। পঞ্চায়েতের পক্ষে সচিব বিনয় কৃষ্ণ বিশ্বাস ও সঞ্চালক হাসান কামাল রানা জানান, চোপড়া পঞ্চায়েতে এর আগের দুয়ারে সরকারে প্রচুর কাজ হয়েছে।তবুও যাদের বাকি আছে, তাদের এবারে হচ্ছে। এদিন লক্ষীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথীর কাউন্টারে বেশি সারা পাওয়া গেছে। 



এদিনের ক্যাম্পে লোক প্রসার প্রকল্পের শিল্পীরা গান এবং পথ নাটকের মাধ্যমে দুয়ারে সরকারের পরিষেবা গুলি তুলে ধরেন। লোক শিল্পী সুবল গোপ, কমলা কান্ত রায় ও সুবোধ রায় রা জানান, দুয়ারে সরকার ক্যাম্পে প্রোগ্রাম করার সুযোগ পেয়ে লোক শিল্পীরা খুশি।কারন মাসিক ভাতা বাদেও তারা প্রোগ্রাম ভাতার হাজার টাকা বাড়তি পাবেন। এতে অনেক গরিব শিল্পী উপকৃত হবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...