ছাত্র নেতার মৃত্যু, অন্ডালে প্রতিবাদ




সংবাদদাতা, অন্ডাল : 

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের অপমৃত্যুর রহস্য উদঘাটনে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল হল অন্ডালে । 



বাম ছাত্র, যুব, মহিলা সহ অন্যান্য গণ সংগঠনগুলির যৌথ উদ্যোগে কর্মসূচি-টি হয় । অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েত থেকে মিছিলটি শুরু হয়ে সাউথ বাজার ঘুরে শেষ হয় রয়েলিটি মোড়ে । সেখানে সভা শেষে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা । 


ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর রহস্য উদঘাটন, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...