আনিস খান খুনের প্রতিবাদ



    আজ ছাত্র সংগঠন AIDSOর পক্ষ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রতিবাদী ছাত্র এবং CAA, NRC বিরোধী আন্দোলনের কর্মী আনিস খানের খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আমতা বাজার ,বাসস্ট্যান্ডে মিছিল সহ আমতা থানায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি করা হয় ৷



এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন AIDSO র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি  কমরেড শামসুল আলম ,রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড স্বপন জানা, হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদক কমরেড সেক মহম্মদ মাসুদ ,জেলা কমরেড সভাপতি কল্যাণ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা৷ এই বিক্ষোভ মিছিলে বক্তব্য রেখে রাজ্য সভাপতি কমরেড শামসুল আলম বলেন আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিবাদী ছাত্র এবং বিভিন্ন গণআন্দোলনের প্রতিবাদী মুখ আনিস খানকে  তার বাড়িতে রাতের অন্ধকারে ঢুকে ৩জন সিভিক পুলিশের পোশাকে ও ১জন উর্দি পুলিশের  পোশাকে বাড়ির ছাদ থেকে ফেলে যেভাবে নৃশংস ভাবে খুন করা হলো আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রায় 48 ঘন্টা পরেও এক খুনের কিনারা করতে না পারার জন্য পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি৷ একই সঙ্গে এই খুনের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি৷ তিনি আরো বলেন আজকে শুধু আনিস  নয় যোকোনো গণ-আন্দোলনের প্রতিবাদী মুখকে হত্যা করে সেই গণ আন্দোলনকে বন্ধ করে দিতে চাইছে শাসকরা । কিন্তু এভাবে প্রতিবাদীকে খুন করে প্রতিবাদকে, গণ আন্দোলনকে দমন করা যাবে না৷ 



আমাদের ছাত্র  সংগঠনের পক্ষ থেকে আজকে শুধু আমতা থানায় নয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই খুনের বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের কঠিন শাস্তির দাবিতে বিক্ষোভ আন্দোলন চলছে এবং যতক্ষণ না দোষীদের গ্রেফতার করে শাস্তি দেয়া হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে ৷ শেষে আনিস খানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং এই যে শাসকের মদতে সমাজ বিরোধী দের বাড়বাড়ন্ত ,হিংসাএবং খুনের রাজনীতি চলছে তা বন্ধের দাবিতে সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষদের দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ৷
                      

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...