সংবাদদাতা, অন্ডাল :
শুক্রবার সন্ধ্যায় উখড়া সার্কাস মাঠে উদ্বোধন হলো উৎসব মেলা-র । উদ্বোধন করলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ । উপস্থিত ছিলেন উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা । মেলা কমিটির সভাপতি পঙ্কজ ঘোষ জানান মেলায় গৃহসজ্জা, অঙ্গসজ্জা, রকমারি পোশাক, ফাস্টফুড বিভিন্ন খাবারের স্টল যেমন থাকছে তেমনি রয়েছে ছোটদের মনোরঞ্জনের জন্য মিনি ডিজনিল্যান্ড সহ নানান খেলার উপকরণ । মেলা চলবে 10 দিন । উপপ্রধান রাজু মুখোপাধ্যায় জানান সরকারি স্বাস্থ্যবিধি মেনে মেলা করার অনুমতি দেওয়া হয়েছে । করোনা সংক্রমনের কারণে গত দু'বছর উখরায় ঝুলন মেলা হয়নি ।
সংক্রমণ নিয়ন্ত্রণে আশায় সম্প্রতি বিধিনিষেধ মেনে মেলা করার অনুমতি মিলেছে । দীর্ঘদিন পর মেলার আয়োজন বসায় স্বাভাবিকভাবেই মেলা ঘিরে আগ্রহ রয়েছে স্থানীয়দের ।

