ভারতের কিংবদন্তী শিল্পীদের স্মরনে অনুষ্ঠান



অতসী দাস, শ্যামপুর 

আজ বিকাল তিনটায়, ভারতের কিংবদন্তী শিল্পী, সদ্য প্রয়াত লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়,বির্জু মহারাজ,বাপ্পী লাহিড়ী, নারায়ণ দেবনাথ, অভিজিত বন্দ্যোপাধ্যায় এবং ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, সুভাষ ভৌমিকের স্মরণে তাঁদের কাট আউট নিয়ে শ্যামপুরের রাস্তায় হাঁটলেন সঙ্গীত ও ক্রীড়া প্রেমী মানুষেরা। পথপরিক্রমা শেষে এক স্মরণ সভায় যোগ দেন তাঁরা। প্রয়াতদের স্মরণে নীরবতা পালন, উদ্বোধনী সঙ্গীত,  তাঁদের জীবন চর্চা ছিল এই অনুষ্ঠানের বিশেষ অঙ্গ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে শোনান বিশিষ্ট কবি তাপস মাইতি। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন পণ্ডিত কৌশিক ভট্টাচার্য, চিত্র শিল্পী জী.প্রদীপ, সঙ্গীত শিল্পী রুমা বন্দ্যোপাধ্যায়,সঞ্চিতা সাউ, হাওড়া জেলা পরিষদের তথ্য সংস্কৃতি দফতরের কর্মাধ্যক্ষ  শ্রীধর মণ্ডল, শিল্পপতি এন সিপাই সহ আরও অনেকেই। 



সুরঝর্ণা মিউজিক্যাল ট্রুপ ও রেনুকা সুরকলা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের মূল কর্ণধার সুদীপ দত্ত বলেন, অভিশপ্ত এই দুহাজার বাইশ কেড়ে নিয়েছে বহু গুণী ব্যাক্তিত্বকে । ভারত যেন আজ সব হারিয়ে নিঃস। তাঁদের অমর আত্মার শান্তি কামনায় এই অনুষ্ঠান। গানে, কবিতায় প্রয়াতদের স্মৃতি তর্পনে অংশ নেন সংস্থার ছাত্র ছাত্রীরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...